বিনোদন

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা চঞ্চল চৌধুরীর

<![CDATA[

বাবাকে নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট। পোস্টে বাবার প্রয়াণে যারা তাকে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০)। মৃত্যুর পর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার সহকর্মী ও বন্ধু শাহানাজ খুশি।

বাবার মৃত্যুর পর তাকে নিয়ে স্মৃতিচারণ করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী। সময়ের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো:  

২৭ ডিসেম্বর রাতে বাবা আমাদের সবার মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে।
গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তার শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে।
সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গেছিলাম যে; বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি।

আরও পড়ুন: বাবা হারালেন চঞ্চল চৌধুরী

সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি।
সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে।
এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, ‘‘চঞ্চল…বাবা ঘুমাইছো??”
বাবার কোনো কথা আর কোনো দিন কানে বাঁজবে না, বাবাকে দেখতে পাব না, এগুলো কোনোভাবেই মেনে নিতে পারছি না।

যখন এই কথা গুলো লিখছি, শীতের এই সকালে, বাবার শালটাই আমার শরীরে জড়ানো।
যে জায়গায় রোদে বসে আছি,
এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো।
রোদের উষ্ণতা নয়….
বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন,
বাকি জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।

(বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদের নানানভাবে সমবেদনা জানিয়েছেন,শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা )

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!