আয়ে বিলিয়ন ডলার স্পর্শের পথে ‘অ্যাভাটার ২’!
<![CDATA[
একের পর এক রেকর্ড করছে জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। প্রথম পার্টের ১৩ বছর পর আবারও বড় পর্দায় অ্যাভাটার দেখতে সারা বিশ্বের হলগুলোতেই উপচেপড়া ভিড়।
মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল হলিউড সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। যা মুক্তির পরও ‘অ্যাভাটার’ ভক্তদের প্রত্যাশার পারদ ধরে রাখতে পেরেছে। আর তা এ পর্যন্ত এ সিনেমা থেকেই আয়ের রেকর্ডই বলে দিচ্ছে। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯৫২ মিলিয়ন মার্কিন ডলার। ফলে ১ বিলিয়নের রেকর্ড গড়তে যে ছবিটি আর বেশি সময় নেবে না তা বলা যায় নিঃসন্দেহে।
আরও পড়ুন: বয়কটের শিকার ‘অ্যাভাটার টু’!
এর আগে ২০২২ সালের সিনেমা হিসেবে ১ বিলিয়ন স্পর্শ করতে পেরেছে শুধু ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবি দুটি। সেদিক থেকে এখন পর্যন্ত হলিউডের চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘অ্যাভাটার: ২’ ছবিটি।
এদিকে ভারতীয় বক্স অফিসেও রেকর্ডসংখ্যক আয় করছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এখন পর্যন্ত ভারতে এ সিনেমার আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি রুপি। আয়ের দিক থেকে যা এ বছর ‘আরআরআর’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিসেবে এ সিনেমা ইতোমধ্যেই স্থান দখল করে নিয়েছে। তবে ভারতে হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এখন পর্যন্ত স্থান দখল করে রয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ (৩৭৩ কোটি রুপি) ছবিটি। কিন্তু ‘অ্যাভাটার: ২’ যে সেই রেকর্ড যে কোনো সময় ভেঙে দিতে পারে বলেও ধারণা অনেকের।
আরও পড়ুন: আরও একটি ফ্লপ ছবি দিয়ে বছর শেষ করলেন মার্গট রবি
উল্লেখ্য, ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটিও এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে যা এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে। এ ছাড়া ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পাওয়ার পাশাপাশি তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।
]]>




