বিনোদন

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

<![CDATA[

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে একজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে দেশটিতে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়াল। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে বড়দিনের ছুটিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিখোঁজ থাকা আরও ২৪ জনের সন্ধানে কর্তৃপক্ষ এখনও অনুসন্ধান অব্যাহত রেখেছে।

পুলিশ জানায়, মিন্দানাও দ্বীপের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মোতি সিটিতে বুধবার (২৮ ডিসেম্বর) ভূমিধসে সবশেষ মৃত্যুর ঘটনা ঘটে। সেখানে আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তারা মাছ শিকারের সময় সেখানে এ ভূমিধসের ঘটনা ঘটে।

মোতি সিটি পুলিশ প্রধান আর্নেস্ট গ্রিগোর সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে ৬২ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গীদের উদ্ধারে সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: ফিলিপাইনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

এর আগের খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বড় দিনের ছুটির উৎসবও ম্লান করে দেয়।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূল এলাকায় নিম্নচাপের কারণে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, যা গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ফিলিপাইনে ভয়াবহ বন্যা, সরানো হলো ৪৬ হাজার মানুষ

এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, ‘বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে।’ দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যাকবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর নামের তালিকায় ওপরেই রয়েছে ফিলিপাইন এবং বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়গুলোও আরও শক্তিশালী হয়ে উঠছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!