ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় এমসিসি
<![CDATA[
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের খেলাই তার প্রমাণ। সঙ্গে অর্থের ঝনঝনানি তো আছেই। কিন্তু দুদেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না বললেই চলে। সেই অভাব ঘোচাতে আগ্রহী মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান ম্যাচ হয় না দীর্ঘদিন ধরে। সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে খেলেছিল ভারত-পাকিস্তান। দর্শকদের দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘোচাতে চায় এমসিজি। সেই লক্ষ্যে তিন ম্যাচের একটি সিরিজ আয়োজন করার চিন্তা করছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। বাকিটা নির্ভর করবে ভারত ও পাকিস্তানের ইচ্ছার ওপর।
আরও পড়ুন: লঙ্কান সিরিজেও নেই বুমরাহ, দলে ফিরেছেন রোহিত
এ সম্পর্কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মুখ্য কর্তা স্টুয়ার্ট ফক্স বলেন, ‘আমরা খুবই আশাবাদী। তিনটি টেস্ট হলে দারুণ ব্যাপার হবে। প্রত্যেক দিন দর্শকাসন পূর্ণ থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ ব্যাপারে আমরা জানিয়েছি। ভিক্টোরিয়া সরকারকেও জানানো হয়েছে। জানি বিষয়টি খুবই কঠিন। দুদলেরই ঠাসা সূচি রয়েছে।’
আরও পড়ুন: পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা, সিরিজ অস্ট্রেলিয়ার
স্টুয়ার্ট জানিয়েছেন, মেলবোর্নে যাতে ভারত-পাকিস্তানকে খেলানো যায়, তার জন্যে আইসিসির সঙ্গেও আলোচনা করা হবে। তার কথায়, ‘আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের প্রস্তাব আইসিসিতে জানাবে। ম্যাচটা যাতে হয়, তার জন্য সব রকম চেষ্টা করা হবে। বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামেই দেখি টেস্ট ম্যাচের সময় দর্শকাসন ফাঁকা। সেখানে দর্শকাসন ঠাসা একটি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হলে লোকেও খেলাটার প্রতি আগ্রহ ফিরে পাবে।’
]]>




