বিনোদন

‘পোন্নিইন সেলভান ২’-এর মুক্তির তারিখ জানালেন পরিচালক

<![CDATA[

দীর্ঘ বিরতির পর পরিচালক মনি রত্নমের ‘পোন্নিইন সেলভান ১’-এর মধ্য দিয়ে বড় পর্দায় কামব্যাক করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে নেয়। মাত্র পাঁচ দিনেই ৩০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে নতুন রেকর্ড পর্যন্ত গড়ে ফেলেছিল ঐশ্বরিয়ার এ সিনেমা।

সিনেমা মুক্তির পর দর্শক উদ্বিগ্ন ছিল এ সিনেমার দ্বিতীয় পর্ব কবে আসবে? অবশেষে অপেক্ষা শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমার দ্বিতীয় ভাগের ৩৪ সেকেন্ডের একটি টিজার শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে জানা গেছে, আগামী বছরের ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে ‘পোন্নিইন সেলভান ২’।

ঐশ্বরিয়া রাই বচ্চনসহ এ সিনেমায় অভিনয় করেছেন চিয়া বিক্রম, তৃষা কৃষ্ণণ, কার্থির মতো একঝাঁক তারকা। অনেক সিনেমাকে টেক্কা দিয়ে বক্স অফিসে সাফল্যের নিরিখে এগিয়ে গিয়েছিল মণি রত্নমের পোন্নিইন সেলভান।

আরও পড়ুন: প্রকাশ্যে পরিচালক ও নায়িকার বিয়ের খবর

চোল বংশের প্রেক্ষাপটে লেখা কালকি কৃষ্ণামূর্তির বিখ্যাত উপন্যাস অবলম্বনেই পরিচালক মণি রত্নম সিনেমার পর্দায় পোন্নিইন সেলভান তৈরি করেছেন। চিত্রনাট্যের প্রথমভাগ দর্শকের দরবারে জনপ্রিয় হওয়ার পরই অল্প সময়ের ব্যবধানে প্রকাশ্যে আনলেন সিনেমার দ্বিতীয় ভাগের কয়েক ঝলক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!