বাংলাদেশ

এ যেন অন্য এক মেহজাবীন

<![CDATA[

টেলিভিশন দুনিয়ার রানি বলা হয় মেহজাবীন চৌধুরীকে। সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় সবখানেই যার সফল পদচারণা। প্রতিটি নাটকেই কোনো না কোনো নতুন চরিত্র ও লুকে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী।

কখনো টমবয়, কখনো মাস্তান, কখনো বস্তির মেয়ে কখনো-বা শুধুই একজন সাধারণ প্রেমিকা। সব চরিত্রেই ভেঙে-চুরে গড়েছেন নিজেকে। একইভাবে দর্শকের প্রিয় রত্ন ভিকি এবং মেহজাবীন।

নির্মাতা ভিকি জাহেদের কাজের প্রশংসা সর্বত্র প্রচলিত। এর আগেও ভালোবাসা ও থ্রিলার গল্পে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ভিকি। এবার আবারও নতুন কাজ নিয়ে এসেছেন দুজন। ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’ নামে নতুন একটি টেলিফিল্মে কাজ করেছেন মেহজাবীন।

এখানে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ২৪ বছর বয়সী এক তরুণীর শরীরে আটকা পড়েছে ৮ বছরের এক শিশু। কী নতুন মোড় নেবে কাজলের জীবন।

আরও পড়ুন: সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবীন

মেয়ের এমন পরিস্থিতিতে কাজলের পরিবারের মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা নিয়েই নির্মিত টেলিফিল্ম ‘কাজলের দিনরাত্রি’। এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শক মেহজাবীন ও ভিকির প্রশংসায় বুঁদ হয়ে আছেন।

ট্রেলারে মেহজাবীনের পারফরম্যান্স, লুক ও তার অভিনয়শৈলীর প্রশংসা করছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ বলছেন, মেহজাবীনকে যে পাত্রে যেভাবেই রাখা হোক না কেন, তিনি সেই পাত্রেরই রূপ ধারণ করে নেন।

আরও পড়ুন: চাকমা ভাষার চলচ্চিত্র ‘পোড়া কবাল্লে’ আসছে নতুন বছরে

বিরতির পর বেশ ভালো কিছুর অপেক্ষায় ভিকি এবং মেহজাবীন ভক্তরা। নতুন বছরের শুরুতে মুক্তি পাবে টেলিফিল্ম ‘কাজলের দিনরাত্রি’।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!