যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ১৫ বছর পর গ্রেফতার
<![CDATA[
দীর্ঘ ১৫ বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চাঞ্চল্যকর বিল্লাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ দুলাল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) রাত ১২.৩০ টায় র্যাব-১৪ এর সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ দুলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, ফুলবাড়িয়া থানাধীন কমলাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২০০৪ সালের ১০ জুলাই গ্রেফতারকৃত মোঃ দুলাল মিয়াসহ অন্যান্য আসামিরা তাদের প্রতিবেশী মৃত আবেদ আলীর ছেলে বিল্লাল (২৫) কে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে । নিহতের পিতা আবেদ আলী মোঃ দুলাল মিয়াসহসহ সাত জনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে এক বছর পর স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার
মামলাটি তদন্তকালীন সময়ে ফুলবাড়িয়া থানা পুলিশ আসামী দুলালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। দুলাল মিয়া ২ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মোঃ দুলাল মিয়া(৫০) কে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত। মোঃ দুলাল মিয়া দীর্ঘ ১৫ বছর দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে পালিয়ে ছিল।
র্যাব-১৪ এর বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
]]>




