খেলা

মিথিলাকে নয়, রাতে অন্য কাকে মেসেজ দিয়েছিলেন সৃজিত?

<![CDATA[

দুই বাংলাতেই সমান জনপ্রিয় ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। নিজের কাজের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন এ খ্যাতিমান পরিচালক। এবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হলেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে জানা গেছে, পরিচালক সৃজিত স্ত্রী মিথিলাকে নয়, রাতে বাংলাদেশি অভিনেত্রী বাঁধনকে মেসেজ দিয়েছিলেন।

নিজের পরিচালিত ছবি  ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজের জন্য স্ত্রী মিথিলাকে কাস্ট না করে অভিনয়ের জন্য সৃজিত কাস্ট করেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উৎরাই পার করা এ অভিনেত্রী কখনও হার মানেনি জীবন সংগ্রামে। এর মাঝেই যখন দেখতে পান সৃজিতের মেসেজ, তখন মেসেজটিকে ফেক বলেই মনে করেছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা বললেন অমিতাভ রেজা

বাঁধনের ভাষায়,  ‘আমি প্রথমে সৃজিতের মেসেজ ফেক বলে মনে করি। তখন করোনা পরিস্থিতি একদম শুরুর দিকে। হঠাৎ রাতে সৃজিতের মেসেজ পেয়ে মনে হয়েছিল, এই সময় সৃজিত কি না আমায় নিয়ে সিরিজের কথা ভাবছেন, এটা অসম্ভব!’

এর পরদিনই বাংলাদেশের এক প্রযোজকের কনফারেন্স কলে বাঁধনের সঙ্গে সৃজিতের কথা হয়। তারপরই অভিনয় শুরু করেন সৃজিতের ওয়েব সিরিজে।

ওপার বাংলায় বাঁধনের জনপ্রিয়তা সৃজিতের হাত ধরে হলেও এই অভিনেত্রীর খ্যাতি এখন সারা বিশ্বে। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে সারা বিশ্বে প্রশংসিত হওয়া এ অভিনেত্রীর বর্তমান সুখের জীবন কাটছে একমাত্র মেয়েকে ঘিরেই।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!