বিনোদন

মিশরে পুলিশ ক্যাম্পে হামলায় নিহত ৪

<![CDATA[

মিশরের একটি পুলিশ ক্যাম্পে হামলায় চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

মিশরীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির ইসমাইলিয়ার সুয়েজ খাল শহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলে সুয়েজ খালের পশ্চিম দিকে হামলাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নিরাপত্তা বাহিনী একজন হামলাকারীকে হত্যা করেছে বলে দাবি করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।  

 

মিশরে বেশ কয়েক বছর ধরে সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে লড়াই করে আসছে। মে মাসে সুয়েজ খালের পূর্বে একটি জল পাম্পিং স্টেশনে হামলায় একজন অফিসারসহ কমপক্ষে ১১ মিশরীয় সৈন্য নিহত হয়েছিল।

 

আরও পড়ুন:  মিশরে-বাস-খাদে-পড়ে-নিহত-১৯

 

২০১৯ সালের মে মাসে, মিশরের পিরামিডের কাছে একটি হামলায় ১৭ জন আহত হয়েছিল।  যাদের মধ্যে বিদেশি পর্যটক ছিলেন। একই বছরের আগস্টে কায়রোতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি অন্য দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত হয়।

 

ইসমাইলিয়া মিশরের সুয়েজ খালের পাশে অন্যতম প্রধান শহর। যা এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ। এ পথে বিশ্বের প্রায় ১০ শতাংশ সামুদ্রিক বাণিজ্য পরিচালিত হয়। খালটি মিশরের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!