বিনোদন
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ
<![CDATA[
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার।
রোববার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: নতুন বছরে অর্থনীতিতে নিয়মিত সংস্কার নীতি মেনে চলার পরামর্শ
জনেন্দ্র নাথ সরকার এবছরের ৩ জানুয়ারি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন।
]]>




