বাংলাদেশ
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৪
<![CDATA[
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৬২ হাজার ৯৩০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আরও পড়ুন: টার্গেট স্বল্প শিক্ষিত মানুষ, কাজ না করেই মিলবে বেতন!
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।
]]>




