ডিবিএলে চাকরির সুযোগ
<![CDATA[
ডিবিএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ওয়েলফেয়ার বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদের সংখ্যা : অনির্ধারিত।
আবেদনের যোগ্যতা : এমবিএ পাস করতে হবে। তবে পিজিডিএইচআর, সোশিয়লজি, সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫ বছর। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: প্রাথমিকে বদলির আবেদন শুরু মঙ্গলবার
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর গাজীপুরে চাকরি করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে যোগাযোগ দক্ষতা, পারফরম্যান্স বোনাস ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এ লিংকে।
আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
]]>




