ফরিদপুরে রাস্তার পাশে পড়ে ছিল কিশোর ভ্যানচালকের মরদেহ
<![CDATA[
ফরিদপুরের মধুখালী উপজেলায় রাস্তার পাশ থেকে জিহাদ হোসেন নামে (১৫) এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদ উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে মৃতদেহ পড়ে থাকাতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: নরসিংদীতে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কিশোরকে হত্যা করে তার ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
]]>




