খেলা

এক বাসেই ২৭ বছর!

<![CDATA[

তেতাল্লিশ বছরের পুরনো ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ২৭ বছর যাতায়াত করছে মাত্র একটি বাসে। যেখানে ছাত্রীদের চাহিদা অনুযায়ী অন্তত চারটি বাসের প্রয়োজন। দীর্ঘদিন ধরে বাসের দাবি জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।

কলেজ সূত্রে জানা যায়, ১৯৮০ সালের ৮ সেপ্টেম্বর ‘শিক্ষা, সাম্য, মৈত্রী’ স্লোগান নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ফেনী শহরের রাজাঝির দীঘির পূর্ব পাড়ে পাবলিক লাইব্রেরির দোতলায় মহিলা কলেজটি প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ডের ২ একর ৪৫ শতাংশ ভূমির উপর তা স্থানান্তর করা হয়। ১৯৮৬ সালে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয়করণের ঘোষণা দেন। ১৯৮৭ সালে কলেজটি সরকারি হয়।

মাত্র ৮ জন নিয়ে যাত্রা শুরু হওয়া এ কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) ও দুটি বিষয়ে স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে সাড়ে তিন হাজার ছাত্রী রয়েছে। এর মধ্যে আবাসন ব্যবস্থা রয়েছে ১২০ জনের। বাকিরা শহর কিংবা গ্রামের বাড়ি থেকেই যাতায়াত করেন। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫২ আসনের একটি বাস উপহার দেন। বাসটি সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথা থেকে শুরু হয়ে শহর ও শহরতলীর ২৭টি স্পটের ফেনী সদর হাসপাতাল মোড় আর লালপোল পর্যন্ত চলাচল করে। প্রতিদিন সকালে ছাত্রীদের এনে আবার বিকেলে নির্ধারিত স্থানে পৌঁছে দেয়।

আরও পড়ুন: কেন ছাদখোলা বাস রেখেও নতুন বাস কাটল মন্ত্রণালয়?

শিক্ষার্থীরা জানান, কলেজের বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি থেকে কলেজ যাওয়া-আসা করে। জেলা শহর অপর পাঁচ উপজেলা সদরের দূরত্ব ২০ থেকে ২৫ কিলোমিটার। কলেজের বাস সার্ভিস না থাকায় প্রতি শিক্ষার্থীর দৈনিক যাতায়াতে অন্তত ১০০ টাকা খরচ হয়।

কলেজের আরেকটি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ এপ্রিল ‘কলেজের পিঠা উৎসব ও কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগারের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই অনুষ্ঠানে তিনি কলেজের জন্য আরেকটি বাস দেয়ার ঘোষণা দিলেও ৬ বছরেও বাস পাওয়া যায়নি।

কলেজের পরিবহন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থীদের থেকে পরিবহন বাবদ যে টাকা নেয়া হয় সেটা দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। ছাত্রীদের চাহিদা অনুযায়ী অন্তত চারটি বাসের প্রয়োজন। যে বাসটি রয়েছে সেটি অনেক পুরনো। একবার নষ্ট হলে মেরামত করতেও অনেক টাকা ব্যয় হয়।

আরও পড়ুন: নির্মাণের ৩০ বছরেও চালু হয়নি রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল

কলেজ বাসের চালক আবুল কাশেম বলেন, দীর্ঘদিন ধরে বাসটি সড়কে চলাচল করায় এখন প্রায় বিকল হয়ে যায়। কলেজ প্রশাসনের মাধ্যমে যন্ত্রাংশ মেরামত করায় তা এখনো ব্যবহারের উপযোগী করা হয়। এসময় পরিবহন সংকটে পড়েন শিক্ষার্থীরা।

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার বলেন, একটি বাস দিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গাদাগাদি করে আসা-যাওয়া করতে হয়। এ ব্যাপারে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সহযোগিতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে লিখিতভাবে আবেদন করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!