বাংলাদেশ

সৌদি ক্লাবে রোনালদো, মরুর বুকে ফুটবল ঝড়ের অপেক্ষা

<![CDATA[

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসের-এ যোগ দেয়ায় ব্যাপক উচ্ছ্বসিত ক্লাবটির সমর্থকরা। শুধু ক্লাব সমর্থক নয় সৌদি ফুটবল ভক্তরাও এই চুক্তিকে মনে করছেন নতুন দিগন্তের সূচনা। তাদের বিশ্বাস ফুটবলে যে ২০৩০ লক্ষ্য নিয়ে এগুচ্ছে সৌদি আরব, আল নাসের-এ রোনালদোর অন্তর্ভুক্তি সেটি এগিয়ে নিতে সহায়তা করবে।

কয়েক মাস আগেও যা ছিলো একেবারেই অসম্ভব, সময়ের ব্যবধানে তাই ছুঁয়ে দেখার উপলক্ষ। মহাতারকা রোনালদোর আগমনে শুধু মরসুল পার্ক না, বরং উৎসবের ঢেউ লেগে গেছে গোটা সৌদি ফুটবলে।

আরও পড়ুন: সৌদি আরবের লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: রোনালদো

এশিয়ান ফুটবলে সৌদি আরব পাওয়ার হাউজ। তবে ইউরোপ-ল্যাতিনের তুলনায় পিছিয়ে। বিশ্ব ফুটবলে ওদের জায়গা করতে হলে উন্নতি আনতে হবে কাঠামোয়। যার প্রথম ধাপ হতে পারে ক্লাব ফুটবল। ভিশন ২০৩০ বাস্তবায়নে রনের চুক্তিতে সেই সম্ভাবনাই দেখছেন সমর্থকরা।

এক সমর্থক বলেন, ‘এটা অনেক বড় চুক্তি। এটা সত্যিই আল নাসেরকে নেক্সট লেভেলে নেবে। ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকা সৌদি লিগ এবং একই সঙ্গে ক্লাবগুলোর মান বাড়াবে। আমার মনে হয় সৌদি আরব যে ভিশন ২০৩০ নিয়ে এগুচ্ছে তা বাস্তবায়নে এই চুক্তি ভূমিকা রাখবে।’

আরেক সমর্থক বলেন, ‘আমি প্রত্যাশায় ছিলাম আল নাসের-এ রোনালদোকে দেখতে পাবো। তার মত মহাতারকাকে সৌদি রাজ্যে স্বাগতম। আমার প্রত্যাশা সামনের দিনেও সব কিছু ঠিক থাকবে।’

একটা প্রজন্ম রোনালদোয় আসক্ত। তাদের ধ্যান- জ্ঞান, চিন্তা-চেতনায় পর্তুগিজ সুপার স্টার। অবচেতন মনে তাদের সবাই হয়তো নিজেকে কল্পনা করেন রনের জায়গায়। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে এনে সৌদি ফুটবলের পরবর্তী প্রজন্মকে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেবার পথটাই সুগম করেছে আল নাসের।

আরও পড়ুন: ইউরোপিয়ান ও ব্রাজিলিয়ান ক্লাবের প্রস্তাব পেয়েছিলেন রোনালদো 

রেকর্ড পারিশ্রমিকে ২০২৫ পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকবেন রোনালদো। তাকে কাছ থেকে কিংবা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয়েছে অনেকেরই। এবার মরুর দেশে সিআর সেভেন ঝড়ের অপেক্ষা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!