বাংলাদেশ

সম্ভাবনা জাগিয়েও পারল না ভারত, শানাকা রেকর্ড গড়ে জেতালেন শ্রীলঙ্কাকে

<![CDATA[

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল লঙ্কানরা। সেইসঙ্গে বড় এক রেকর্ডও গড়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা।

এই সিরিজের প্রথম ম্যাচ দুই রানে জিতেছিল ভারত। এবার দ্বিতীয় ম্যাচটি ১৬ রানে জিতল শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রথমে ব্যাট করে ভারতের বোলারদের তুলাধুনা করে ২০৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের ঝড় উঠলেও তা যথেষ্ট হয়নি ভারতকে জেতাতে। টিম ইন্ডিয়া আট উইকেট হারিয়ে মাত্র ১৯০ রান করতে সক্ষম হয়।

ম্যাচটি জিততে হলে ভারতের প্রয়োজন ছিল দ্রুত রান তোলা। কিন্তু দ্বিতীয় ওভারেরই দুই ওপেনার ফেরেন সাজঘরে। অভিষেক ম্যাচ খেলতে নামা রাহুল ত্রিপাঠি ফিল্ডিং করার সময় দুরন্ত ক্যাচ নিয়েছিলেন, কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ত্রিপাঠি। হার্দিক পান্ডিয়া ১২ রান করেন। রান পাননি দীপক হুডাও। তিনি করেছেন ৯ রান। এরপরই সূর্যকুমার যাদব এবং অক্ষর পটেল মিলে ৯১ রানের জুটি গড়েন। সেই জুটিই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ভারতকে, কিন্তু তা স্বপ্ন হয়েই রয়ে যায়।

অক্ষর নেমেই আক্রমণাত্মক ইনিংস খেলতে শুরু করেন। বাঁহাতি অলরাউন্ডার যখন একদিক থেকে আক্রমণ করছেন, অন্যদিকে সূর্যকুমার বল প্রতি রান করার চেষ্টা করছিলেন। ২০ বলে অর্ধশতরান করেন অক্ষর। এরপরই হাত খোলে সূর্যের। একের পর এক বল মাঠের বাইরে পাঠাতে শুরু করেন তিনি।

আরও পড়ুন: ডিসেম্বরের সেরা হওয়ার দৌড়ে হেড, বাবর ও ব্রুক

সূর্য যখন সাজঘরে ফেরেন, ভারতের তখন জয়ের জন্য প্রয়োজন ৫৯ রান। ছক্কা হাঁকাতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বসেন সূর্য। ৩৬ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল তার ৫১ রানের ইনিংস। অক্ষর (৬৫) এবং শিবম মাভি (২৬) চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত ম্যাচটাকে নিয়ে যেতে। কিন্তু জয় এনে দিতে পারলেন না তারা। 

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আর্শদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভিদের বিপক্ষে ঝড় তোলেন দাসুন শানাকা ও কুশান মেন্ডিস। দুজনই হাফসেঞ্চুরি পূরণ করে নেন, বিপরীতে ১০- এর বেশি ইকনোমিতে রান খরচ করেন ভারতের তিন বোলার।

শানাকা ঝড়ে শেষ ৫ ওভারে ৭৭ রান তুলে শ্রীলঙ্কা। শেষ তিন ওভারে রান উঠে ১৫- এর বেশি করে। শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেললেন অধিনায়ক। শ্রীলঙ্কান ক্রিকেটের দুই মহিরুহ কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি। শেষ পর্যন্ত শানাকা অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ২২ বলের ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৬টি ছয়ে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে এশিয়া কাপ, একই গ্রুপে ভারত ও পাকিস্তান

তার আগে ঝড় তুলেন মেন্ডিস। চাহালের বলে আউট হওয়া লঙ্কান কিপার ৩১ বলে করেন ৫২ রান। চারিথ আসালাঙ্কাও রীতিমতো বড় সংগ্রহের দিকে এগুচ্ছিলেন। তবে ১৯ বলে ৩৭ রান করে তিনি উমরান মালিকের শিকারে পরিণত হন।

বাকিদের মধ্যে পাথুম নিসাঙ্কা ৩৩, চামিকা করুনারত্নে ১১, ধনঞ্জয়া ডি সিলভা ৩ ও ভানুকা রাজাপাকসে ২ রান করেন। ভারতের হয়ে ৪ ওভারে ৫৩ রান ব্যয় করেন মাভি। মাত্র ২ ওভারে আর্শদীপ দেন ৩৭ রান। এ ছাড়া উমরান ৪৮ ও চাহাল ৩০ রান খরচ করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!