চলতি বছরে যুদ্ধ শেষ করতেই হবে: জেলেনস্কি
<![CDATA[
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ বছরই রাশিয়ার সঙ্গ প্রায় ১১ মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে হবে। একই সঙ্গে, রাশিয়ার পতন ত্বরান্বিত করে এমন প্রতিরক্ষামূলক ব্যবস্থাও চালিয়ে যেতে হবে। ইউক্রেনের জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি বলেছেন, ‘আধুনিক পশ্চিমা সাঁজোয়া যান, বিভিন্ন ধরনের ট্যাংক মূল ব্যবস্থাগুলোর একটি।’
এ সময় তিনি ফ্রান্স, ডেনমার্ক এবং রোমানিয়ার নেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করেছেন উল্লেখ করে জানান, তিনি এসব ব্যবস্থার সরবরাহের জন্য প্রতিবেশি মিত্র রাষ্ট্র এবং দেশগুলোর সঙ্গে প্রতিদিন এ ধরনের কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন।
জেলেনস্কি তার ভাষণে আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি মোতায়েন এবং গোলা নিক্ষেপের জন্য আগ্রাসী বাহিনীর যে কোনো নতুন প্রচেষ্টাকে জন্য দৃঢ় এবং কার্যকরভাবে প্রতিহত করব। যুদ্ধক্ষেত্রে এবং আমাদের দেশের সমগ্র ভূখণ্ডের সুরক্ষার জন্য যা যা প্রয়োজন ঠিক তার সাথে ঠিক রেখে সব কিছু করব।’
আরও পড়ুন: পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের
এদিকে, অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার পুতিন। তবে পুতিন ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটি জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না, যুদ্ধবিরতিও হবে না।
পুতিন তার আদেশে বলেন, ‘প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনায় নিয়ে, আমি ইউক্রেনে রাশিয়ার যতগুলো পক্ষ কার্যকর রয়েছে তাদের ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতি ব্যবস্থা চালু করতে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিচ্ছি।’
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কেবল দখলকৃত এলাকা থেকে রুশ সৈন্যরা চলে গেলেই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে।
]]>




