বাংলাদেশ

তেল-চিনি বিক্রির নামে প্রতারণা, ৬ সদস্য আটক

<![CDATA[

চোরাই পথে ব্রাজিল থেকে চিনি এবং তানজানিয়া থেকে আনা ভোজ্যতেল কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বিশ্বাস অর্জনের জন্য সেনা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পরিচয় দিত তারা। আর বিলাসবহুল গাড়ি নিয়ে ঢুকে পড়ত সরকারি গুরুত্বপূর্ণ অফিসে। ব্যবসায়ীদের অভিযোগের পর আটক করা হয় চক্রের ছয় সদস্যকে।

শনিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতা শেখ জাহাঙ্গীর কবির (৪৬), মোহাম্মদ আলীসহ (৫১) তাদের সহযোগী মো. ওয়াসিম আহমেদ (৩৭), মো. নাজমুল হুদা খান নাজমুল (৪৬), মো. রাজিবুল হক বাবু (৩৮) ও মো. শাহজালালকে (৫৩) আটক করা হয়েছে।

আরও পড়ুন: প্রতারক চক্রের বিরুদ্ধে সজাগ থাকতে বললেন তাপস

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক এক যুবক ব্যবসায়ী মহলে শীর্ষ এক সেনা কর্মকর্তার ভাই হিসেবেই পরিচিত। বাকিদের মধ্যে কেউ মন্ত্রণালয়ের সচিব, আবার কেউ চিনি এবং তেল আমদানিকারক। নগরীর একটি হোটেল থেকে আটকের পর সেখানে পাওয়া গেছে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেয়া লাখ লাখ টাকার চেক ও ব্যবসায়ী অংশীদারের চুক্তিনামা। অথচ চুক্তিনামায় থাকা তেল বা চিনি কোনোটাই তাদের কাছে নেই।

আরও পড়ুন: রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘একজনকে বলেছে, এ বন্দরে তিনটি জাহাজে এক লাখ মেট্রিক টন চিনি আছে তার। এসব চিনি তাদের দেবে বলে তাদের কাছ থেকে সিকিউরিটি মানি নেয় এবং একটা চুক্তি করে। ওই সিকিউরিটি মানি নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।’

মূলত ছয় মাস ধরে সরকার ডলার সংকট কাটাতে আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সুযোগ নিয়েছে এ দলের সদস্যরা। বিভিন্ন দেশ থেকে জাহাজ ভরে চোরাই পথে তেল ও চিনি আনার তথ্য জানিয়ে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। বিশ্বাস অর্জনে যাতায়াতে ব্যবহার করেছে পতাকার স্ট্যান্ড লাগানো পাজেরো গাড়ি। বাজার থেকে চিনি ও তেল কিনে স্যাম্পল হিসেবে পাঠাতো ব্যবসায়ীদের কাছে। এভাবেই হাতিয়েছে লাখ লাখ টাকা।

আরও পড়ুন: ডিবি সেজে প্রতারণা চক্রের ৭ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘তারা ভুক্তভোগীদের বলেছে, ব্রাজিল থেকে আসা তিনটি জাহাজে এক লাখ মেট্রিক টন টন চিনি আছে, আপনারা চাইলে সেম্পল দেখতে পারেন। এরপর বাজার থেকে তেল-চিনি কিনে সেসব ছোট ছোট প্যাকেট করে ব্যবসায়ীদের কাছে পাঠিয়েছে।’

ভুক্তভোগীরা বলছে, ‘আমাদের বলল, চিনির গোডাউনে যদি যেতে চান, ৫ লাখ টাকা আগে দিতে হবে। এরপর আমাদের সঙ্গে চিনি দেয়ার চুক্তি করে। পরে আর যোগাযোগ নেই।’

এই দলের আরেক সদস্য জাহাঙ্গীর  নিজেকে মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে অনুদান পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছে কোটি টাকা।

আরও পড়ুন: বিকাশ-রকেট প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

এক ভুক্তভোগী জানান, সমবায় সমিতি থেকে ১০ কোটি টাকার লোন পাইয়ে দেবে বলে তার কাছ থেকে ৬২ লাখ টাকা নিয়েছে।

এ দলের বিরুদ্ধে আগেও দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়েছিল। এবার প্রতারণার অভিযোগে আরও ৩টি মামলা করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!