খেলা

রাজধানীর আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

<![CDATA[

রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) বিকালে মিরপুরের ১০ নম্বর গোল চক্করে একটি আবাসিক হোটেলের ৭০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল রেজিস্টার সূত্রে জানা গেছে, ওই তরুণীর নাম মোছাম্মৎ অন্তরা, বয়স ২৩।

ওই হোটেলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ওই তরুণীর সঙ্গে দুই যুবক হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন। তাদের মধ্যে ‍রিয়াজ মাঝি নামে একজন ওই তরুণীর স্বামী এবং মো. মেহেদী নামে আরেকজন ভাই পরিচয় দেন। তারা নিজেদের গাড়িচালক হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, হোটেলের কক্ষে অন্তরা নামের তরুণীকে রেখে গাড়ির ট্রিপ দিয়ে ফিরে আসবেন জানিয়ে ওই দুই যুবক বের হয়ে যান। এর মধ্যে শুক্রবার দুপুরে রিয়াজ মাঝি বিশ্রাম নিতে হোটেলে এসে আবার বেরিয়ে যান। রাতে দুই যুবকের কেউই হোটেলে ছিলেন না। তরুণী একাই ছিলেন।

আরও পড়ুন: গোলাপবাগে ঘরে ঝুলছিল অপরাজিতার মরদেহ

ওই তরুণী শনিবার সকালে হোটেলের কাউন্টারে ফোন চার্জ দিতে এসেছিলেন জানিয়ে ব্যবস্থাপক জানান, বেলা সোয়া ১১টার দিকে হোটেল বয় পরিষ্কার করার জন্য তার কক্ষে গেলে দরজায় টোকা দিয়ে কোনো সাড়া পাননি। পরে ওই বয় এসে জানালে আমরা কয়েকজন গিয়ে দেখি দরজা ভেতর থেকে কোনো ‘লক’ ছিল না। আলতো করে চাপ দিতেই দরজা খুলে যায়। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে লাশ উদ্ধার করে।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথকিভাবে জানা গেছে ‘স্বামী রিয়াজের সঙ্গে পারিবারিক বিরোধ’ থেকে ওই তরুণী ‘আত্মহত্যা’ করেছে।

ওই তরুণীর বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তরুণীর পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!