খেলা

বড় ট্রফি জিততে বেশিদিন অপেক্ষা করতে হবে না টাইগারদের

<![CDATA[

শুধু সাদা বলই নয় লাল বলেও স্পষ্ট টাইগার ক্রিকেটের উন্নতির ছাপ৷ তবে টেস্টে ভালো করতে তরুণদের দায়িত্ব নেয়ার পরামর্শ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার৷ আর বাংলার ক্রিকেট এখনও স্মৃতিকাতর করে টাইগারদের সাবেক কোচ গর্ডন গ্রিনিজকে৷

ঢাকায় ‘আই অন দ্যা বল’ বইয়ের মোড়ক উন্মোচনে এসে এই দুই কিংবদন্তি বলেন, বড় ট্রফি জিততে হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবে না বাংলাদেশকে৷

 

রাসেল ডমিঙ্গোর বিদায়ে হেড কোচহীন দেশের ক্রিকেট৷ এরই মধ্যে খবরের শিরোনাম -ঢাকায় এসেছেন টাইগারদের সাবেক গুরু গর্ডন গ্রিনিজ৷ দুয়ে দুয়ে চার মিলিয়েছেন অনেকেই৷ তবে কি আবারো চেনা আঙিনায় ফিরছেন বারবাডিয়ান এই ক্রিকেট কিংবদন্তি!

আরও পড়ুন:চুক্তি নবায়ন করতে শ্রীরাম এখন ঢাকায়!

আপাতত সে সম্ভাবনা শূণ্যের কোটায়৷ ৯৭’র আইসিসির ট্রফি জয়ী টাইগার এই কোচের বাংলাদেশে আগমণের মূল কারণ বইয়ের মোড়ক উন্মোচন৷ ‘EYE on the ball’ -যে বইয়ে প্রতিটি গাথুনিতে উঠে এসেছে ১৮’র শতক থেকে বর্তমান আধুনিক ক্রিকেটের আদ্যোপান্ত৷ বড় একটা অংশ জুড়ে লাল-সবুজের ক্রিকেটের উত্থান৷ বহু বছরের ভাবনায় যা মলাটবদ্ধ করেছেন সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু৷

বইয়ের মোড়ক উন্মোচনে মেলবন্ধন হয়েছে সাবেক আর বর্তমান ক্রিকেটারদের৷ তবে ঘুরে ফিরেই ক্যামেরার লেন্স ঠিক খুঁজে নিলো গর্ডন গ্রিনিজ আর জিম্বাবুইয়ান কিংবদন্তী হ্যামিল্টন মাসাকাদজাকে৷ করলেন স্মৃতি রোমন্থন, কথা বললেন বাংলার ক্রিকেট নিয়েও৷

আরও পড়ুন:রানের পাহাড় টপকে বরিশালকে হারাল সিলেট

ওয়েস্ট ইন্ডিজের সোনালী দিনের কিংবদন্তী গর্ডন গ্রিনিজ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট সবসময়ই আমার কাছে আবেগের। এমন অনুষ্ঠানে এসে ভালো লাগছে। বইটিতে অনেক স্মৃতি তুলে ধরা হয়েছে, যা ইতিহাসের দলিল হয়ে থাকবে।’

জিম্বাবুয়ের সাবেক ব্যাটার হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট অনেকদূর এগিয়েছে। ভারতের বিপক্ষে টেস্টে জাকির অসাধারণ ব্যাট করেছে। এ দেশের ক্রিকেট এগিয়ে নিতে তরুণদের দায়িত্ব নিতে হবে।’

অবশ্য সুযোগ আর প্রস্তাব পেলে বাংলার ক্রিকেটের দায়িত্ব নিবেন কিনা, এমন প্রশ্ন এড়িয়ে গেছেন দু’জনেই৷

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!