তিন দিনে আবারও মুখোমুখি ম্যানসিটি ও চেলসি
<![CDATA[
এফএ কাপের তৃতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে রোববার (৮ জানুয়ারি) মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। সাম্প্রতিক পরিসংখ্যানে ব্লুজদের চেয়ে অনেক এগিয়ে সিটিজেনরা। তবে দুঃসময়ে সামর্থ্যের পুরোটা দিয়ে জয় তুলে নিতে চান গ্রাহাম পটার শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
শেষ দুই মাসে তৃতীয়, আর শেষ চার দিনে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হচ্ছে ইংলিশ দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। এবারের লড়াইটি অবশ্য এফএ কাপে। সুপার সানডেতে টুর্নামেন্টির তৃতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হচ্ছে দুদল।
গত সপ্তাহে সিটিজেনদের ঘরের মাঠে আতিথ্য দিয়েছিল চেলসি। স্ট্যাম্পফোর্ড ব্রিজে ইপিএলের সেই ম্যাচে রিয়াদ মাহারেজের একমাত্র গোলে সিটিজেনদের বিপক্ষে হেরে যায় চেলসি। এবার অবশ্য উলটো। ইতিহাদে স্টেডিয়ামে আসতে হচ্ছে চেলসিকে। ভিন্ন মঞ্চে সেই আক্ষেপ ঘোচানোর পালা ব্লুজদের সামনে।
আরও পড়ুন: চেলসির বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়
শেষ ৬ ম্যাচে চার হারে কিছুটা শঙ্কিত গ্রাহাম পটার শিষ্যরা। কেননা এফএ কাপের শেষ ৩ আসরের প্রতিটিতেই সেমিতে উঠেছে পেপ গার্দিওলার দল। তবে সিটিজেন শিবিরে নেই রুবেন দিয়াজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে আয়মেরিক লাপোর্তে। তাতে অবশ্য চিন্তিত নন স্প্যানিশ টেক্টেশিয়ান। ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশরা ফিট থাকায় চেলসি বধের ছক কষতে কষ্ট হবার কথা না সিটিজেনদের।
গ্রাহাম পটারের অধীনে কিছুটা ছন্দহীন চেলসি। তার ওপর দলটির গুরুত্বপূর্ণ ফুটবলার এনগোলো কান্তে, ক্রিস্টিয়ান পুলিসিক, রাহিম স্টার্লিংরা ইনজুরিতে থাকায় এই ম্যাচেও ফেবারিট সিটিজেনরা। এফএ কাপে দুই দলের দেখায় ৯ জয় নিয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি।
]]>




