বিনোদন

সরফরাজের সাফল্যে খুশি মুশফিক

<![CDATA[

সরফরাজ বীরত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এড়ায় পাকিস্তান। ম্যাচ ও সিরিজ সেরা হন সরফরাজ আহমেদ। তাকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও।

২০১৯-এ একাদশে জায়গা হারিয়ে চার বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাঁকান সরফরাজ আহমেদ। করাচি টেস্টের দুই ইনিংসে এক সেঞ্চুরি এবং ফিফটিতে সরফরাজ করেছেন ১৯৬ রান। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে সরফরাজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে এবং উইকেটের পেছনে; সবমিলিয়ে মোট ৪৩ ঘণ্টা ৩৩ মিনিট মাঠে কাটিয়েছেন।

ম্যাচ সেরা পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে তিন ফিফটি এবং এক সেঞ্চুরিতে ৮৩.৭৫ গড়ে রান করেছেন ৩৩৫ রান করে সিরিজ সেরাও হয়েছেন সরফরাজ।

আরও পড়ুন: পাকিস্তান সফরে হেনরির জায়গায় ব্রেসওয়েল

তার এমন দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে বাংলাদেশের দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। টুইট বার্তায় সরফরাজকে শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘মা শা আল্লাহ। আপনাকে আবার অ্যাকশনে এবং রান স্কোর করতে দেখে খুশি হলাম ভাই। এগিয়ে যান।’

মুশফিকের টুইটের রিটুইটও করেছেন সরফরাজ। পাকিস্তানের উইকেটরক্ষক লিখেছেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া। ভাই ধন্যবাদ।’

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!