বাংলাদেশ

কুকুর বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে ২ ছাত্র নিহত

<![CDATA[

পাবনার সাঁথিয়া উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে দুই ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (০৯ জানুয়ারি) রাত ১২টার দিকে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কে উপজেলার বোয়াইলমারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল হোসেন (২২) সাঁথিয়া উপজেলার বন্দিরাম চর এলাকার নজরুল ইসলামের ছেলে ও পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একই এলাকার যুবরাজ (১৬) উপজেলার ইউনুস আলী কলেজের ছাত্র।

আরও পড়ুন: বাসচাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে পাবনা শহর থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনজন। পথে সাঁথিয়া বাজারের বোয়াইলমারী এলাকা পার হলে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়ে। এ সময় কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: চলন্ত মোটরসাইকেলে ‘ফিল্মি স্টাইলে’ প্রেম, যুগল গ্রেফতার

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেননি। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!