বিনোদন

৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৩ অপহৃত বাড়ি ফিরেছেন

<![CDATA[

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৪ জনের মধ্যে ৩ জন ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর তারা ঘরে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

ফেরত আসা ৩ জন হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিম। অপহরণের ঘটনায় এখন পর্যন্ত ফেরত আসেনি একই এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম।

আরও পড়ুন: অপহরণকারী চক্রের অভয়ারণ্য গহিন পাহাড়

চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, এ ৩ জন কিভাবে মুক্তিপণের ৬ লাখ টাকা পরিশোধ করেছেন স্বজনরা এ বিষয়ে কিছু বলছে না। তবে মঙ্গলবার সন্ধ্যার পর ৩ জন ঘরে ফিরেছেন। স্বজনরা জানিয়েছে, ৬ লাখ টাকা পাঠানোর পরে তারা মুক্তি পেয়েছে।

চেয়ারম্যান বলেন, ‘সালামের পরিবার ধনী হওয়ায় আরও বেশি টাকা দাবি করার কথা বলা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত অপহরণ নিয়ে স্বজনরা বিস্তারিত তথ্য দিতে রাজি হচ্ছে না।’

আরও পড়ুন: টাঙ্গাইলে অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

যদিও বিষয়টি নিয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রোববার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত এ চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এ চারজনসহ গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!