বাংলাদেশ

মারা গেলেন এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা

<![CDATA[

সাবেক স্বামী বিশ্বখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন। বাবা ছিলেন আমেরিকার জনপ্রিয় ব্যন্ডদল ‘বিটলস’-এর গায়ক। তারই একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ৫৪ বছর বয়সে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।

সংগীতের আবহে বেড়ে ওঠা লিসা মেরি প্রিসলি নিজেও আমেরিকার একজন জনপ্রিয় কন্ঠশিল্পী ও গীতিকার।

১৯৬৮ সালে ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। এরপর মাত্র ২ বছর বয়সে তার বাবাকে হারান লিসা। ১৩ বছর বয়সে মায়ের প্রেমিক অভিনয়শিল্পী মাইকেল এডওয়ার্ডের কাছে যৌন হয়রানির শিকার হন তিনি। প্লেবয় ম্যাগাজিনে এ তথ্য প্রথম জানান।

জীবনে অনেক ওঠানামার মধ্যেও কখনও হাল ছাড়েননি তিনি। তবে এবার গেলেন জীবন যুদ্ধে। লিসার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন লিসার মা অভিনেত্রী প্রিসিলা প্রিসলি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের আদরের মেয়ে লিসা মেরি আমাদের ছেড়ে চলে গেছে।’

আরও পড়ুন: হলিউডে কি অভিনয় করছেন ফুটবল কোচ হোসে মরিনহো!

হঠাৎই বৃহস্পতিবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে লিসাকে সকাল ১০টা ৩৫ মিনিটে দ্রুত কাছের ওয়েস্ট হিলসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করলেও সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আমেরিকার পিপল ম্যাগাজিন এ তথ্য সবার প্রথমে প্রকাশ করে। মৃত্যুর আগে লিসা বেশ প্রাণবন্তই ছিল। সহকর্মীরা বলছেন, 8 জানুয়ারি বাবা এলভিসের জন্মবার্ষিকী উদ্‌যাপন করেন লিসা। মঙ্গলবার (১০ জানুয়ারি) অস্টিন বাটলারের পুরস্কার উদ্‌যাপন করতে গোল্ডেন গ্লোবসেও অংশ নিয়েছিলেন। তার এ হঠাৎ মৃত্যু মেনে নেয়া কষ্টকর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!