বিনোদন

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত বাড়ল

<![CDATA[

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৪৬ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯০৭ জন।

আরও পড়ুন:  করোনায় রোগপ্রতিরোধ ক্ষমতার চাঞ্চল্যকর তথ্য মিলল গবেষণায়

২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের 
হার শূন্য দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!