খেলা

ঢাকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে চট্টগ্রাম

<![CDATA[

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস হেরে বোলিং পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

চট্টগ্রাম ও ঢাকা, দুদলই নিজেদের আগের ম্যাচে হেরেছিল। হেরে যাওয়া চট্টগ্রাম তাদের একাদশে মোট পাঁচটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন দারউইস রাসুলি, নিহাদুজ্জামান, আল আমিন, মেহেদী হাসান রানা ও মালিন্দা পুস্পাকুমারা। দল থেকে বাদ পড়েছেন ইরফান শুক্কুর, উন্মুক চাঁদ, ভিজয়াকান্ত, আবু জায়েদ ও তাইজুল ইসলাম।

আরও পড়ুন: শোয়েবের কাঁধে চড়ে জিতল রংপুর, খুলনার টানা তৃতীয় হার

অন্যদিকে ঢাকা তাদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। দিলশান মুনাওয়েরা, আহমেদ শেহজাদ ও মুক্তার আলির পরিবর্তে সুযোগ পেয়েছেন মিজানুর রহমান, আমির হামজা ও মোহাম্মদ ইমরান।

চট্টগ্রাম একাদশ

উসমান খান, ম্যাক্স ও’দাউদ, দারউইস রাসুলি, আফিফ হোসেন, জিয়াউর রহমান, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, আল আমিন, মেহেদী হাসান  রানা, মালিন্দা পুস্পাকুমারা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

ঢাকা একাদশ

মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, উসমান গনি, আমির হামজা, মোহাম্মদ ইমরান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও আল আমিন হোসেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!