ঢাকা ছেড়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু
<![CDATA[
ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
এর আগে গুলশানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন ডোনাল্ড লু।
আরও পড়ুন : মানবাধিকার ইস্যুতে অগ্রগতি করেছে র্যাব: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, গত শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন লু। দু’দিনের এ সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকও করেন মার্কিন এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
তার এই সফরকালে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ অগ্রাধিকারের বিষয়গুলো প্রাধান্য পায়।
আরও পড়ুন : নৈশভোজ শেষে পররাষ্ট্র ভবন ছাড়লেন লু
এর আগে ডোনাল্ড লু ১২ থেকে ১৪ জানুয়ারি ভারত সফর করেছেন।
ভারতে সহকারী সচিব ভারত-যুক্তরাষ্ট্র ফোরাম এ অংশগ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা এবং মানবাধিকারের সহযোগিতার উপায় আরও প্রসারিত করতে ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু।
]]>




