বাংলাদেশ

ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া বস গ্রেফতার

<![CDATA[

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারোকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল সিসিলির রাজধানী পালেরমোর একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মাত্তেও মেসিনা সিসিলির কুখ্যাত কোসা নস্ট্রা মাফিয়ার বস বলে অভিযোগ রয়েছে। সিসিলিয়ান মাফিয়া সদস্যরা নিজেদের সংগঠনকে কোসা নস্ট্রা নামে ডাকেন। সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘মেন অব অনার’ হিসেবে।

আরও পড়ুন: ইতালিতে পর্যটকদের উপচে পড়া ভিড়, খুশি বাংলাদেশি ব্যবসায়ীরা

মাত্তেও মেসিনাকে গ্রেফতারের ঘটনাকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি বড় বিজয় বলে অভিহিত করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!