বাংলাদেশ
ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান!
<![CDATA[
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। কিন্তু, দেশে ফিরে কোনো নতুন সিনেমার শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার(১৭ জানুয়ারি) সকালে দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন শাকিব খান। শাকিব খান সংশ্লিষ্ট কয়েকটি সূত্র সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: স্বামী ছেলেকে নিয়ে আবারও পোস্ট পরীমণির
সূত্র জানিয়েছে, এবারে তার সফর ১৫ দিনের বলে জানা গেছে। শাকিব খান দেশে ফিরে গত ৫ মাসে ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ নামে দুটি সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন।
আরও পড়ুন: প্রকাশ পেয়েছে ‘মায়ার জঞ্জাল’ ছবির ফার্স্ট লুক
তারপর অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে দুবাইয়ে যান। এর আগে, ২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান।
]]>




