স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
<![CDATA[
ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ জানুয়ারি) র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ভালুকা উপজেলার কোল্লাবো গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. শহীদ শেখ (২৯) ও একই এলাকার আকবর আলীর ছেলে মো. জাকির হোসেন জাহাঙ্গীর (৩২)।
র্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন জানান, পরিচয় গোপন করে সুমন নামে এক যুবক ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জানুয়ারি সকালে মেয়েটি বই আনতে স্কুলে গেলে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে বিয়ের প্রলোভনে তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় সুমন। ময়মনসিংহ নগরে সারাদিন ঘোরাফেরার পর রাত ৯ টায় ভুয়া পরিচয় দানকারী সুমন মেয়েটিকে ভালুকার রাজৈর ইউনিয়নে নিয়ে যায়। এ সময় সেখানে একটি ফসলি জমির পাশে খোলা মাঠে নিয়ে সুমন ও তার চার বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে ভোরে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় সুমন ও তার সহযোগীরা।
আরও পড়ুন: দুই কিশোরের ধর্ষণের শিকার ৯ বছরের শিশু
এ ঘটনার পর মেয়েটি বাদী হয়ে ১০ জানুয়ারি সকালে ভালুকা থানায় সুমনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ভালুকার বিরুলিয়া গ্রাম থেকে মো. জাকির হোসেন জাহাঙ্গীর ও নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা থেকে শহিদ শেখকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতারের পর তাদেরকে দুজনকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন।
]]>




