ছয়জনের মধ্যে মা-মেয়ে আমেরিকাপ্রবাসী
<![CDATA[
শরীয়তপুরের জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ছয়জনের মধ্যে মা জাহানারা বেগম (৫০) ও মেয়ে মিষ্টি আক্তার (২৫) আমেরিকাপ্রবাসী। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে উপজেলার নওডোবা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।
জানা যায়, জাহানারা ও মিষ্টি তিন মাস আগে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।
আরও পড়ুন: শরীয়তপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬
বড় ভাই আশ্রাফ আলী খান জানান, সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালের বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, মা ও মেয়ে ছাড়াও সঙ্গে তার (আশ্রাফ) এক বন্ধু ছিল। তিনিও ঘটনাস্থলে মারা গেছেন। এ ছাড়াও অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ছয়জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।
তবে তাদের কোথায় দাফন করা হবে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
]]>




