বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ৪টি বিদেশি এয়ারগান উদ্ধার

<![CDATA[

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ৪টি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে জীবননগর উপজেলার মাধবখালি সীমান্তের ময়নাগাড়ি মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করে বিজিবি।

আরও পড়ুন: দেশে এয়ারগান ব্যবহার নিষিদ্ধ

বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা সন্ধ্য়ায় সংবাদ সম্মেলনে জানান, জীবননগর মাধবখালি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালি সীমান্তের ৭০নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ময়নাগড়ি মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার করে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!