বাংলাদেশ

ভৈরবে ৩ দিন ধরে চলছে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর-লুটপাট

<![CDATA[

ভৈরবে পূর্ব শত্রুতার জের ধরে বুধুনগর গ্রামে কালা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে টানা তিনদিন ধরে প্রতিপক্ষের বাড়িঘরে পরিকল্পিতভাবে চলছে ভাঙচুর ও লুটপাটের ঘটনা। এই পর্যন্ত ৩০ অধিক বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। এদিকে পুলিশ বলছে, নিহতের ঘটনার তিনদিনেও কোন মামলা দায়ের হয়নি। তবে এলাকায় পুলিশ টহল অব্যাহত আছে।

এলাকাবাসী জানায় , গত সোমবার (১৬ জানুয়ারি) সকালে শ্রীনগর ইউনিয়নের বুধুনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলফাজ গ্রুপের লোকদের সঙ্গে কালার লোকদের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকদের বল্লমের একাধিক আঘাতে কালা মিয়া (৫৫) মারা যায়। পরে প্রতিপক্ষের লোকজন পুলিশি ঝামেলা এড়াতে বাড়িঘর ফেলে অন্যত্র আশ্রয় নেয়। এই সুযোগে একটি পক্ষ নির্বিচারে লুটপাট চালিয়ে নিঃস্ব করে দেয় অন্তত ৩০ পরিবারকে।

আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত

নিহতের ভাই জানায়, রোববার (১৫ জানুয়ারি) রাতে কালা মিয়ার ছেলে জসিম মিয়াকে আলফাজ পক্ষের লোকজন মারধর করে আটকে রাখে। খবর পেয়ে এলাকার এক মসজিদের ইমাম কয়েকজন লোককে সঙ্গে নিয়ে জসিমকে ছাড়িয়ে আনেন। পরদিন সোমবার সকালে উভয় পক্ষের লোকজন কথাকাটাকাটি থেকে সংঘর্ষের জড়ায়। এতে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কালা মিয়া মারা যায়।

আলফাজ পক্ষের লোকজন বলেন, কালা মিয়াকে মারার সময় আমরা তখন বাড়িতে ছিলাম না। নিহত কালা মিয়া পক্ষের লোকজন আমাদের ঘরবাড়ি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার গরু বাছুর, হাস-মুরগি সবই লুটে নিয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘শ্রীনগরের বুধুনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কালা মিয়া নামে একজন নিহত হলেও এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। যে কোনো ধরনের ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!