বাংলাদেশ

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি শরিফুল, সম্পাদক আসাদ

<![CDATA[

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।

বুধবার (১৮ জানুয়ারি) ভোট গণনা শেষে রাত ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ।

আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে ১১পদে ৪৪ প্রার্থী

এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক  ড. বিজন মোহন চাকি, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদ, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিপন, একই বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের প্রভাষক রাকিবুল হাফিজ খান রাকিব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আরও পড়ুন: রাবি শিক্ষক সমিতির সভাপতি সামাদী, সম্পাদক বোরাক

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনের মোট ১৮৭ জন ভোটারের মধ্যে ১৬৪ জন শিক্ষক ভোট প্রদান করে। এ ছাড়া ৪টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!