বাংলাদেশ

টিসিবির জন্য ৮ হাজার মেট্রিক টন ডাল কিনবে সরকার

<![CDATA[

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। এ ভার্চ্যুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

আরও পড়ুন: শাহজালালের তৃতীয় টার্মিনালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ পিপিপিতে

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মুসুর ডাল কিনবে সরকার। ভারতের ইটিসি এগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেডের (ঢাকায় স্থানীয় এজেন্ট: এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড) এর কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকায় এ ডাল কেনা হবে।

এছাড়াও স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। সাং সিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় এ তেল কেনা হবে। আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪ দশমিক ৫ টাকা। বর্তমানে ১৮২ টাকায় বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে। এর বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ  ক্রয় কমিটিতে অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।

এরআগে গত বছরের ২৯ ডিসেম্বর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়। এতে খরচ হবে ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা। সয়াবিন তেলের পাশাপাশি সরকারি এই প্রতিষ্ঠানটির জন্য ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে ৮ হাজার টন মশুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!