নারায়ণগঞ্জে স্ট্রিমিং সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
<![CDATA[
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি টেক্সটাইল কারখানায় স্ট্রিমিং সিলিন্ডার বিস্ফোরণে গরম পানিতে দগ্ধ হয়ে মোমেন মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার গোপালদি এলাকায় ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তবে মালিকপক্ষ দুর্ঘটনার বিষয়টি প্রশাসনসহ সব ক্ষেত্রে গোপন রাখে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক মোমেন মিয়ার মৃত্যু হলে এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মোমেন মিয়া সিরাজগঞ্জ জেলার আইবেড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: আশুগঞ্জে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাওলাদার জানান, গোপালদী এলাকায় ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ প্রতিষ্ঠানের স্লিমিং সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বয়লারের গরম পানি শ্রমিক মোমেনের শরীরে ছিটকে পড়ে ঝলসে যায়। এ সময় কর্মরত শ্রমিকরা দগ্ধ মোমেনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডকইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে জাহাজ শ্রমিক নিহত
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটনা ঘটেছে এবং কারো অবহেলা ছিল কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
]]>




