শীতে কি কমলা খান?
<![CDATA[
শীতে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তাই জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা এবং আরও অনেক অসুখ এ সময় বৃদ্ধি পায়। এ সমস্যা সমাধানের সহজ উপায় হলো প্রতিদিনের খাবারে আরও বেশি করে মৌসুমি ফল এবং শাকসবজি যোগ করা।
এর জন্য অনেকেই শীতের ডায়েটে কমলা রাখেন। কিন্তু আপনি কি জানেন, শীতে কমলা খেলে আপনার শরীরে কী হয়?
বিশেষজ্ঞরা বলছেন, শীতে আমাদের শরীরে কমলা দারুণ কার্যকর। শীতকালীন সুপারফুড হিসেবে বিবেচিত এই মিষ্টি এবং রসালো ফলটি ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্টস, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যের ভান্ডার।
আরও পড়ুন: শীতে জুতা মোজা পরে পায়ে দুর্গন্ধ হচ্ছে?
এ ছাড়াও কমলায় বেশ কিছু প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন রয়েছে, যা শুধু আমাদের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করে না, সেই সঙ্গে ফ্লু এবং জ্বরসহ কিছু সাধারণ মৌসুমি রোগ প্রতিরোধে সহায়তা করে।
কমলা আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং ফ্রি র্যাডিকেল ক্ষতি প্রতিরোধ করে। এ ছাড়া কমলার খোসা রূপচর্চা, ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং ব্রণ প্রতিরোধে কাজ করে।
আরও পড়ুন: সানস্ক্রিন ব্যবহারে যেসব ভুল এড়িয়ে চলবেন
কমলালেবুর অন্যতম প্রধান উপাদান লিমোনিন মুখ, ত্বক, ফুসফুস, স্তন এবং পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমায়। কমলার খোসায় রয়েছে এক ধরনের যৌগ, যা কোলেস্টেরল কমানোর ক্ষমতা রাখে।
সূত্র: এনডিটিভি
]]>




