‘পাঠান’ ভাঙতে চলেছে ‘বাহুবলী’র রেকর্ড
<![CDATA[
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। দর্শকের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে এরই মধ্যে। যদিও ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বক্স অফিস কালেকশনে ‘পাঠান’ যে ঝড় তুলতে চলেছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে।
সম্প্রতি সামনে এসেছে বৃহস্পতিবার পর্যন্ত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা। তা দেখেই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কতটা হতে পারে, তা খানিকটা আন্দাজ করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা।
সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘পাঠান’-এর অগ্রিম টিকিট বুকিং নিয়ে একটি পোস্ট করেছেন। তার পোস্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার থেকে পুরোদমে শুরু হবে পাঠানের অগ্রিম টিকিট বুকিং। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে শুরু হয়ে গিয়েছে এ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত ১ লাখ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে, প্রথম দিন বক্স অফিসে কতটা ঝড় তুলতে চলেছে কিং খানের ছবি।
আরও পড়ুন: ধনী অনন্ত-রাধিকার বাগদানে হাজির বলিউড তারকারা
উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। ব্যর্থ হওয়ার পর দীর্ঘ বিরতি নেন কিং খান। চার বছরের বিরতি কাটিয়ে ‘পাঠান’ ছবি দিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। এ ছবিতে মুখ্য চরিত্রে শাহরুখ ছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।
ভারতের বক্স অফিসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্ট্যাটাস অনুযায়ী, পাঠানের প্রথম দিনের রেকর্ড বাহুবলী-২-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন খুব সহজেই ভেঙে দেয়ার পথে রয়েছে।
সূত্র: পিংকভিলা
]]>




