হ্যাটট্রিক হারের লজ্জা থেকে লিভারপুলকে বাঁচালো ভিএআর
<![CDATA[
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই জায়ান্ট লিভারপুল আর চেলসির সময়টা ভালো যাচ্ছে না। বাজে সময় কাটানো দল দুটি মুখোমুখি হয়েছিল শনিবার (২১ জানুয়ারি)। তবে, সে লড়াইয়ে জয়ের দেখা পায়নি কেউই। চেলসির সামনে সুযোগ এলেও পোস্ট আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিভিউয়ে রক্ষা পেয়েছে লিভারপুল।
প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। আগের দুই ম্যাচেই ৩ গোল করে হজম করা লিভারপুল এই ড্রয়ে এড়িয়েছে হ্যাটট্রিক হারের লজ্জা।
প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে ব্রেন্টফোর্ড ও ব্রাইটনের বিপক্ষে যথাক্রমে ৩-১ ও ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে বেশ চাপেই ছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
আরও পড়ুন:হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি লিভারপুল-চেলসি
অ্যানফিল্ডে এদিন বলের দখলে এগিয়ে ছিল চেলসি। তবে আক্রমণে কিংবা গোলের সুযোগ তৈরিতে এগিয়ে স্বাগতিকরাই।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম আক্রমণ করে চেলসি। প্রথম সুযোগেই গোল পেতে পারত সফরকারীরা। তবে থিয়াগো সিলভার শট পোস্টে লেগে ফিরে আসে। এ সময়ই ভিএআর বাঁচিয়ে দেয় স্বাগতিক লিভারপুলকে। সিলভার শট পোস্টে লেগে ফিরে এলে কাই হাভার্টেজ বল জালে জড়ান। কিন্তু ভিএআর দেখে রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন।
৩২ মিনিটে দুর্দান্ত সেভে অলরেডদের রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন। হাকিম জিয়েশের একটি ক্রস বক্সের ভেতর সুবিধাজনমক জায়গায় পেয়েছিলেন চেলসি ডিফেন্ডার বেনোইত বাদিয়াশিলে। তার শক্তিশালী হেড দারুণভাবে ঠেকিয়ে দেন অ্যালিসন।
প্রথমার্ধে দারুণ দুটি সুযোগ পেয়েছিল লিভারপুলও। তবে দুবারই পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন অলরেড শিবিরে নতুন যোগ দেওয়া ফরোয়ার্ড কোডি গাকপো।
আরও পড়ুন:জয় পেয়েও অসন্তুষ্ট সিটি কোচ
দ্বিতীয়ার্ধে বেশ উজ্জীবিত মনে হচ্ছিল লিভারপুলকে। তবে সমন্বয়হীনতার কারণে আক্রমণগুলো খেই হারিয়েছে চেলসির রক্ষনভাগের সামনে।
দ্বিতীয়ার্ধে লিভারপুল সবচেয়ে ভালো সুযোগটি পায় দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে। বক্সে দুর্দান্ত বল বাড়ান ডারউইন নুনেজ। চেলসি ডিফেন্ডাররা বল ক্লিয়ারে ব্যর্থ হলে বল গিয়ে পড়ে অ্যালেক্সান্ডার আর্নল্ডের পায়ে। কিন্তু তিনি ডিবক্সের ওপর দিয়ে উড়িয়ে মারেন।
এই ড্রয়ে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা চেলসি।
]]>




