রাহুল-আথিয়ার বিয়ে সম্পন্ন
<![CDATA[
আথিয়া ও রাহুল এখন বিবাহিত দম্পতি। সোমবার (২৩ জানুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আথিয়ার বাবা নায়ক সুনীল শেঠি।
এদিন ধর্মীয় রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন সুনীল শেঠিকন্যা আথিয়া ও ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল।
বিয়ের অনুষ্ঠান হয়েছে সুনীল শেঠির খান্ডলার বাগানবাড়িতে। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকট বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন।
অনুষ্ঠানের একাধিক ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে আগত অতিথিরা একাধিক বলিউডি গানে নেচে-গেয়ে আনন্দ করছেন।
আরও পড়ুন: বলিউডে গুঞ্জন: আবারও অন্তঃসত্ত্বা আলিয়া!
বিয়ের অনুষ্ঠানের আগে ২১ জানুয়ারি একটি ককটেল পার্টির আয়োজন করা হয়েছিল। রোববার হয় গায়ে হলুদের অনুষ্ঠান।
বিয়ের অনুষ্ঠানে নো ফোন পলিসি রাখা হয়। একই সঙ্গে অতিথিদের অনুরোধ করা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও তাদের না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>




