সাকলায়েনের মেয়েকে বিয়ে করলেন শাদাব
<![CDATA[
পাকিস্তান ক্রিকেটে যেন বিয়ের হিড়িক পড়েছে। হারিস রউফ ও শান মাসুদের পর সবশেষ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা অলরাউন্ডার শাদাব খান।
আগামী ফেব্রুয়ারিতে কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন পাক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার বিয়ের ধুমের মধ্যেই পাকিস্তান ক্রিকেট পাড়ায় একের পর এক বিয়ের খবর।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, দেশটির কিংবদন্তি স্পিনার ও হেড কোচ সাকলায়েন মুশতাকের মেয়েকে বিয়ে করেছেন শাদাব।
অবশ্য নিজের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন খোদ শাদাব। যদিও সাকলায়েনের মেয়েকেই বিয়ে করেছেন কি না, সেটি উল্লেখ করেননি তিনি। তবে জানিয়েছেন, এখন থেকে সাকলায়েনের (মুশতাক) পরিবারের অংশ তিনি। স্ত্রীর ইচ্ছাতেই গোপনীয়তা রক্ষা করছেন।
আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে দ্বন্দ্ব মেটাতে জরুরি সভার ডাক এসিসির
শাদাব নিজের টুইটারে লিখেছেন, ‘আমি আমার মেন্টর সাকি ভাইয়ের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সে-ও নিভৃতে জীবন কাটাতে চায়। সবাইকে তার (স্ত্রী) পছন্দ এবং পরিবারের পছন্দের প্রতি সম্মান জানাতে অনুরোধ করব।’
শেষে মজা করে শাদাব লিখেছেন, ‘কেউ উপহার পাঠাতে চাইলে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি। ’
এদিকে শাদাবকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তান দলের সতীর্থ ক্রিকেটাররা।
]]>




