হাতিয়ায় অবৈধ জাল, ট্রলার ও জাটকাসহ ৯ জেলে আটক
<![CDATA[
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, দুটি ট্রলার ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে মৌলভীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন: ভোলা সদর উপজেলার মফিজ মাঝি (৩৫), আব্দুল গনি (২৮), ইব্রাহিম (৩৮), বাছেদ (২২), খোকন (৪০), মমিন (৪২), জামাল (২৮), শাহজাহান (৪৫) ও নয়ন (৪৩)।
আরও পড়ুন: চাঁদপুরে ৭২০ কেজি জাটকা জব্দ
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলেরা গোপনে নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় পাঁচ হাজার মিটার জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরে দুটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২০ কেজি জাটকা পাওয়া যায়। আটক জেলেদের বিরুদ্ধে হাতিয়া থানায় মৎস্য সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
]]>




