বাংলাদেশ

আশুলিয়াতে ফেনসিডিলসহ আটক ৪

<![CDATA[

ঢাকা জেলার আশুলিয়াতে পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

এতে বলা হয়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বলিভদ্র ও শ্রীপুর ব্যাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. পলাশ আলী (৩২), মো. মিরাজ (২৫), কুড়িগ্রামের মো. মিলন মিয়া (২৯) ও রংপুরের মো. কৌশিক বাবু (২১)।

আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!