বিনোদন

তোপের মুখে দীপিকা

<![CDATA[

মুক্তির পরই আলোচনার শীর্ষে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। ইতোমধ্যেই শোনা যাচ্ছে বক্স অফিসে ৫০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে সিনেমাটির আয়। সম্প্রতি মুম্বাইয়ের আইকনিক সিঙ্গেল স্ক্রিন গ্যালাক্সিতে ছবিটি দেখতে যান দীপিকা। আর এতেই ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

মুখ ঢেকে বান্দ্রার সিনেমা হলে হাজির হয়েছিলেন দীপিকা। এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের ক্যাজুয়াল পোশাক, মাথায় কালো টুপি ও মাস্ক। হঠাৎ নায়িকার এমন সাজ থাকায় তাকে দেখা পাননি দর্শকরা। তবে তার আগমন ঘিরে ছিল কড়া নিরাপত্তা। মুম্বাই পুলিশ থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরও কমতি ছিল না সেখানে। গাড়ি থেকে নেমেই সরাসরি হলের ভেতরে যান তিনি। তবে কিছুক্ষণ পরেই বাইরে বেরিয়ে আসেন তিনি।

আরও পড়ুন: থালাইভার নাম-ছবি-কণ্ঠ ব্যবহার করতে লাগবে অনুমতি

এভাবে হলে আসার কারণে অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন। তারা বলেন, যদি মুখই না দেখাবেন, তাহলে এভাবে হলে আসার কি দরকার ছিল দীপিকার। আবার অনেকেই বলেন, হয়তো মুখ দেখাতে লজ্জা লাগছে, তাই এভাবে এসেছেন।

এদিকে বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে শাহরুখ-দীপিকার এই ছবি। মাত্র পাঁচদিনেই দেশের বক্স অফিসে ২৫০ কোটির গণ্ডি ছুঁয়ে নয়া রেকর্ড গড়েছে এই ছবি। এ মামলায় কেজিএফ ২, বাহুবলি ২-কেও পিছনে ফেলেছে ‘পাঠান’। এই দুই ছবির হিন্দি ভার্সন ২৫০ কোটির গণ্ডি পার করতে প্রায় দ্বিগুণ সময় ব্য়য় করেছিল। 

প্রাথমিক রিপোর্ট বলছে রোববার, ভারতে পাঠান-এর টিকিট বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ কোটি টাকার। তামিল ও তেগুলু ভার্সন মেলালে আরও ২-৩ কোটির অঙ্ক যোগ হবে তালিকায়। অন্যদিকে শনিবার পর্যন্ত বিশ্ব বক্স অফিসে ৪২৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। রবিবার ৫০০ কোটির ম্যাজিক ফিগার অচিরেই পার করে ফেলেছে ‘পাঠান’।

আরও পড়ুন: শাহরুখের ব্যবহারে মুগ্ধ সবাই

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হবেন শাহরুখ ও জন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। রুবাই-এর চরিত্রে দীপিকার ধামেকেদার পারফরম্যান্স নিঃসন্দেহে এই ছবির বড় পাওনা। ‘পাঠান’-এর পর দীপিকার দেখা মিলবে সিদ্ধার্থ আনন্দেরই পরবর্তী ছবি ‘ফাইটার’-এ। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন ‘কবীর’ হৃতিক রোশন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!