খেলা

কূটনৈতিক সম্পর্কে চ্যালেঞ্জের মুখে লিজ ট্রাস

<![CDATA[

নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস নির্বাচিত হওয়ায় আগামী দিনে ব্রিটেনের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে দেশটির সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ফ্রান্স, রাশিয়া, ইউক্রেনসহ বেশ কয়েকটি দেশ। রাশিয়ার সঙ্গে সম্পর্কের পরিবর্তনের কোনো আশা নেই বলে মন্তব্য করেছে ক্রেমলিন। খবর বিবিসি।

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তার দলীয় পদে নির্বাচিত হওয়ার পরই সামনের দিনগুলোতে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে ব্রিটেনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের রূপরেখা কেমন হবে, তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন দিনের সূচনা হবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এবং ব্রিটেনের সম্পর্কের আরও উন্নতি হবে বলে মনে করছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

লিজ ট্রাস নির্বাচিত হওয়ায় ব্রিটেনের সঙ্গে আগামী দিনে সম্পর্ক আরও জোরালো হওয়ার আশা ফ্রান্সেরও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে লিজ দায়িত্ব নিলে দুই দেশের মধ্যেকার সম্পর্ক নতুন মাত্রা পাবে।

বরিস জনসনের মতো লিজ ট্রাসও ইউক্রেনকে সমর্থন জানাবে বলে মনে করছে কিয়েভ। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে রুশ অভিযান শুরুর পর থেকে লিজ ট্রাস কিয়েভকে সমর্থন জানিয়ে আসছেন।

আরও পড়ুন: ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী কে এই লিজ ট্রাস?

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে যেই আসুক না কেন রাশিয়ার সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তনের আশা দেখছে না ক্রেমলিন। যুক্তরাজ্যের সঙ্গে মস্কোর সম্পর্ক খারাপ না হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না ক্রেমলিন মুখপাত্র।

যুক্তরাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলে দেবে। তবে দায়িত্ব নেয়ার পর সামনের দিনগুলোতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বিদায় নিচ্ছেন বরিস জনসন

প্রায় দুই মাস ধরে চলা কনজারভেটিভ পার্টির নেতা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় লিজ ট্রাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। বিবিসি জানায়, সোমবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন প্রধানের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে বরিস জনসনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া।

২০১৯ সাল থেকে যুক্তরাজ্যের নারী ও সমতাবিষয়ক মন্ত্রী এবং ২০২১ সাল থেকে পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়নবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মেরি এলিজাবেথ ট্রাস। লিজ ট্রাস অর্থনৈতিকভাবে নব্য উদারনৈতিক এবং সামাজিকভাবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!