খেলা

রিয়াল-বার্সা গোল খেলেও লা লিগায় অক্ষত যাদের জাল

<![CDATA[

লা লিগায় দারুণভাবে মৌসুম শুরু করেছে ভিয়ারিয়াল। নতুন মৌসুমের প্রথম চার ম্যাচ শেষে এখনো অপরাজিত দলটি ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই চার ম্যাচে একটা গোলও খায়নি ইয়োলো সাবমেরিনরা।

লা লিগায় এ মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ৪ ম্যাচে গোল হজম করেছে ৪টি। সব কয়টি ম্যাচেই জয় পেয়েছে তারা। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনার জালে বল ঢুকেছে একবার। তবে সবাইকে ছাপিয়ে গেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা ভিয়ারিয়াল। তাদের জালে এখন পর্যন্ত একবারও বল পাঠাতে পারেনি কেউই। ইয়োলো সাবমেরিনদের জন্য এটা অবশ্য ক্লাব রেকর্ড। এর আগে কখনোই লিগের প্রথম চার ম্যাচ শেষে জাল অক্ষত রাখতে পারেনি তারা।

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করা ভিয়ারিয়াল পরের ম্যাচে ২-০ গোলে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদকে। তৃতীয় ম্যাচে অবশ্য গোলশূন্যভাবে পয়েন্ট ভাগাভাগি করে গেতাফের সঙ্গে।

আরও পড়ুন:চার ম্যাচে ১ গোলে হারার চেয়ে এক ম্যাচে ৪ গোলে হারা ভালো: মরিনহো

চতুর্থ ম্যাচে  এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গোল না খাওয়ার এই ডিফেন্সিভ রেকর্ডটা গড়ে তারা। চলতি লা লিগায় একমাত্র দল হিসেবে তারাই অক্ষত রেখেছে জাল।

এর আগে প্রথম চার ম্যাচ শেষে ভিয়ারিয়াল সর্বনিম্ন ২ গোল হজম করেছিল তিনবার। ২০০৮-০৯, ২০১০-১১ এবং ২০১৬-১৭ মৌসুমে এই কৃতিত্ব দেখায় তারা। তবে এবার ছাপিয়ে গেল অতীতের সব কীর্তিকেই।

আরও পড়ুন:‘কেবল তো শুরু’ অভিষেকে গোলের পর অ্যান্টনি

ইয়োলো সাবমেরিনরা শুধু গোল না খেয়েই রেকর্ড গড়েনি, বরং স্পর্শ করেছে ক্লাবের ইতিহাসের সেরা শুরুর রেকর্ড। লা লিগায় এর আগে আরও তিনবার প্রথম চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট অর্জন করেছিল তারা। এর আগে ২০০৮-০৯, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমেও এই কীর্তি গড়েছিল হলুদ জার্সিধারীরা।

তবে সবমিলিয়ে লা লিগায় টানা গোল না খাওয়ার রেকর্ডের ধারেকাছেও নেই ভিয়ারিয়াল। এই রেকর্ডটি অ্যাতলেটিকো মাদ্রিদের দখলে। ১৯৯০-৯১ মৌসুমে টানা ১৩ ম্যাচে প্রতিপক্ষ ছুঁতে পারেনি অ্যাতলেটিকোর জাল! 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!