পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত
<![CDATA[
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের কারণে বুধবার (৭ সেপ্টেম্বর) এর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করেছে কমিশন।
ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পার্বত্য নাগরিক পরিষদের ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল ডাকায় এবং অন্য সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবারের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরে জানানো হবে।’
আরও পড়ুন: রাঙামাটিতে চলছে হরতাল
এর আগে এ সভার বিরোধিতা করে ও সাত দফা দাবিতে রাঙ্গামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল পালন শুরু করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার সকাল থেকে এই হরতাল পালন শুরু হয়।
সভা স্থগিতের খবর জেনে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের কাছে হরতাল প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সভা স্থগিতের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি নিশ্চিত হয়ে দুপুরের পর আমাদের নেতাকর্মীদের সঙ্গে সভা করে আমাদের সিদ্ধান্ত জানাব।’
]]>




