কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু
<![CDATA[
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় পৃথক দুই এলাকায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জিহির উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী জুলিয়া (১৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
জুলিয়া জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।
নিহতরা হলেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৫) ও জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০)।
আরও পড়ুন: বজ্রপাতে কানে শুনছে না সীমা, কথায়ও অস্পষ্টতা
পৃথক এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার সকালে বজ্রবৃষ্টি শুরু হয়। জাহাঙ্গীর তার ক্ষেতে কৃষিকাজ করছিলেন, এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বজ্র নিরোধক দণ্ড বসানো হচ্ছে কুষ্টিয়ায়
অপরদিকে একই সময় আশরাফুল ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচপাম্প এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
]]>




