খেলা

‘ছাত্রলীগের কেউ সিগারেট খেয়েছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

<![CDATA[

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের কেউ কখনো সিগারেট খেয়েছে, এমনটা দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু দাবি করেন, ছাত্রলীগের কোনো বদনাম নেই। কেউ কখনও সিগারেটও হাতে নেয়নি। ছাত্রলীগের ইতিহাস মধুর। দুই একটি ঘটনা গোনায় ধরার মতো না।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ছাত্রলীগ প্রসঙ্গে আরও বলেন, শত্রুরা সব সময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রীলগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না। আমার আড়াইহাজারের মুরুব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও স্মোক (ধূমপান) করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে আরও পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

তিনি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।

তিনি আরও বলেন, যে ছাত্রলীগ আমাকে মানুষ করেছে, স্লোগান শিখিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছেন। আপনারা আজ এই আড়াইহাজারে এসেছেন। আজ ছাত্রলীগে বাঁধভাঙা জোয়ার এসেছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে নিহত শাওন ‘যুবদল নেতা’ নন, বলছে পুলিশ

বাবু বলেন, করোনায় ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য ওষুধ চিকিৎসা সেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!